বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬
28 - Jan - 2026 , 12 AM | TO | 31 - Jan - 2026 , 12 AM
সুধী,
শিশুদের জন্যে আলাদা ধরনের স্কুল কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় এবং ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ এর সমাপনী পর্ব আগামী ৩১শে জানুয়ারি, শনিবার প্রতিষ্ঠান সংলগ্ন নয়নপুর মাঠে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ গোলাম ফারুক এনডিসি, এ টি ও (অব.) এবং বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করবেন জনাব আব্দুর রাজ্জাক সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং কোচ, বাংলাদেশ যুব পুরুষ ও মহিলা ফুটবল দল। সভাপতিত্ব করবেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সম্মানিত সভাপতি জনাব মো. শওকত সিদ্দিকী। এ অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি কামনা করছি।